ভোটারদের ভালোবাসায় সিক্ত — এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান-এর কৃতজ্ঞতা
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
খেলাফত মজলিসের নব নির্বাচিত সংসদ সদস্য
নব নির্বাচিত সংসদ সদস্য,দেওয়াল ঘড়ির প্রতিনিধি,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতী মোহাম্মদ আবুল হাসান গতকালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সিলেট-৫ আসনের সর্বস্তরের নাগরিক,দলীয় ও জোটের শরীক দল সমূহের নেতা-কর্মী- সমর্থক,প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কমকর্তা-কর্মচারী,সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিনি আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্ব মহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন,'আমার প্রতি জনগণ ব্যলটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন,তা অটুট রাখতে আমি বদ্ধপরিকর।স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়ে আমি জনতার যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছি,এর ঋণ পরিশোধ করতে আমি অক্ষম। তবে জনগণের প্রতিনিধি হিসেবে আমি সবার সহযোগিতা নিয়ে আগামী ৫ বছর সিলেট-৫ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।'
মুফতী আবুল হাসান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশেষ করে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মামুনুর রশীদ মামুনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রক্ষায় তাদের আন্তরিকতার জন্য।
তিনি বলেন,' আমরা ৩ জনই মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। সবারই লক্ষ্য ছিল অবহেলিত এই জনপদের উন্নয়ন।আগামী দিনের উন্নয়ন প্রচেষ্টায় তাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস রাখি।'
মুফতী আবুল হাসান দেওয়াল ঘড়ির সকল নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন,'বিজয়য়ের আনন্দে আত্মহারা না হয়ে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি নিন। জনগণের মধ্যে বিভেদ নয়;ঐক্য গড়ে তুলুন।আল্লাহ আমাদের সকলকে উত্তম বদলা দিন।আমীন।'
বার্তা প্রেরক
মুখলিছুর রহমান
প্রধান নির্বাচনী এজেন্ট
মুফতী মোহাম্মদ আবুল হাসান
নব নির্বাচিত সংসদ সদস্য
সিলেট-৫ আসন।
This theme has been developed by OURISLABD.
