প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জকিগঞ্জে পৌরসভা প্রবাসী পরিষদের উদ্যোগে অসহায় রোগীকে আর্থিক সহায়তা
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জকিগঞ্জ পৌরসভা প্রবাসী পরিষদ । একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় আইসক্রিম বিক্রেতাকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করেছে।
জকিগঞ্জ পৌরসভার পিরেরচক গ্রামের বাসিন্দা কামিল আহমদ দীর্ঘদিন ধরে ‘বাঁশখোলা’ রোগে ভুগছেন। চিকিৎসা ব্যয়ের বোঝা বহনে সহায়তার জন্য প্রবাসী সংগঠনটি সম্প্রতি তাকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেছে, যদিও পরিষদের প্রতিনিধিরা সঠিক অঙ্কটি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইতালি প্রবাসী সুলতান মাহমুদ (নয়ন) এই মানবিক উদ্যোগের সমন্বয় সাধন করেছেন। তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের কাছ থেকে তহবিল সংগ্রহ ও বিতরণের কাজ পরিচালনা করেন। বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধারা এই ত্রাণ তহবিলে অবদান রেখেছেন।
অবদানকারী- একাধিক দেশের প্রবাসীরা এই তহবিলে দান করেছেন: শরিফ আহমদ (ফ্রান্স), মামুনুর রশীদ (ইতালি), জালাল খান (পর্তুগাল), আব্দুল্লাহ (স্পেন), রাহেল আহমদ (ফ্রান্স), মোহাম্মদ আল আমিন (পর্তুগাল) এবং আফছার শিমুল (পর্তুগাল)। এমডি লিটন (কানাডা) এবং আব্দুল্লাহ আল মামুন হিরা (যুক্তরাষ্ট্র)। মহসিন আহমদ (লন্ডন), লুৎফুর রহমান (কাতার) এবং রেজাউল করিম রাজু (ফ্রান্স)।
পৌরসভা প্রবাসী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, “এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে ধারণ করেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
একজন শ্রমজীবী মানুষ অসুস্থতার কারণে মানবেতর জীবন যাপন করছেন এই সংবাদ পেয়ে প্রবাসীরা তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন। সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আর্থিক সহায়তা পেয়ে কামিল আহমদ ও তার পরিবার প্রবাসী ভাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
This theme is prepared for zakiganjnews.
জকিগঞ্জ সংবাদ
থেকে আরও পড়ুন
.png)
